ওপেনবাংলা কিবোর্ড হচ্ছে গ্নু/লিনাক্স সিস্টেমের জন্য একটি উন্মুক্ত এবং ইউনিকোড-সমর্থিত স্বয়ংসম্পূর্ণ বাংলা লেখার সফটওয়্যার।
গতিশীল লেখার উদ্দেশ্যে এতে বিভিন্ন শুদ্ধিকরণ ও স্বয়ংক্রিয় টাইপিং ব্যবস্থা রয়েছে, এবং অভ্র ফোনেটিক, প্রভাত, মুনীর অপ্টিমা, জাতীয়, ইত্যাদি সুপ্রচলিত লেআউটগুলো উপস্থিত আছে।
অভ্র কীবোর্ডের অধিকাংশ ফিচার ওপেনবাংলা কিবোর্ডে রয়েছে, তাই অভ্রর ব্যবহারকারীরা লিনাক্সে এসে এখানে সহজেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
-
অভ্র কিবোর্ডের মত টপ বার, কনফিগারেশন হাতের কাছেই।
-
লেআউট প্রদর্শন উইন্ডো
-
ফোনেটিক কিবোর্ড লেআউট (অভ্র ফোনেটিক)
-
অভ্র ফোনেটিক টাইপিং পদ্ধতির সঙ্গে শতভাগ সামঞ্জস্যপূর্ণ।
-
ডিকশনারি ফিচারের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে কাছাকাছি উচ্চারণের অন্যান্য শব্দ সঠিক বানাসহ প্রদর্শন করে।
-
প্রচুর প্রচলিত ইংরেজি শব্দসমূহও প্রদর্শন করে (যেমন "ফেসবুক", "ডাউনলোড")।
-
অটোকারেক্ট ফিচারের সাহায্যে প্রচুর সাধারণ ভুল বানানের সঠিক রুপটি প্রদর্শন করে।
-
ব্যবহারকারী নিজের পছন্দমত অটোকারেক্ট শব্দ যোগ করতে পারেন।
-
মূল টাইপ করা শব্দের সম্ভাব্য বিকল্প বা কাছাকাছি বানানের শব্দসমূহ প্রিভিউ উইন্ডোতে প্রদর্শন করে।
-
-
ফিক্সড কিবোর্ড লেআউট
-
ওপেনবাংলা কিবোর্ডে প্রভাত, মুনীর অপ্টিমা, অভ্র ইজি, বর্ণনা, জাতীয় কিবোর্ড লেআউট অন্তর্ভূক্ত আছে।
-
অভ্র কিবোর্ড লেআউট ফাইল ফরম্যাট (৫ম সংস্করণ) সমর্থন করে।
-
-
স্বয়ংক্রিয় টাইপিং সংশোধন সুবিধাসমূহ
-
স্বয়ংক্রিয় স্বরবর্ণ স্থাপন।
-
পুরাতন রীতির রেফ।
-
পূর্বপ্রচলিত -কার সংযোগ রীতি।
-
চন্দ্রবিন্দুর অবস্থান সংশোধন।
-
মূলত এই রিপোজিটরিটির স্ক্রিপ্ট দ্বারা fcitx5 এবং ibus এর সাথে ব্যবহারের জন্যে ওপেনবাংলা কিবোর্ড সহজে ইন্সটল করতে পারবেন।
টার্মিনাল ওপেন করে নিচের কমান্ডটি কপি করে টার্মিনালে পেস্ট করুনঃ
bash -c "$(wget -q https://raw.githubusercontent.com/asifakonjee/openbangla-script/master/fcitx5.sh -O -)"রিস্টার্ট করুন বা লগ আউট করে পুনরায় লগ ইন করুন। এবার fcitx5 configtool ওপেন করে সেখানে add layout এ গিয়ে openbangla লিখে সার্চ করুন এবং openbangla keyboard এড করুন। এরপর Global Options এ গিয়ে ভাষা পরিবর্তনের জন্যে আপনার পছন্দমতো কিবোর্ড শর্টকাট এড করে নিন। কেডিই প্লাজমা ডেস্কটপ এনভাইরনমেন্টের ক্ষেত্রে এর পাশাপাশি সেটিংসে গিয়ে Virtual Keyboard লিখে সার্চ করুন এবং সেখানে fcitx5 সিলেক্ট করে দিন। এরপরেও যদি ব্রাউজার বা লিব্রে অফিসে বাংলা লিখতে সমস্যা হয় তাহলে নিচের লেখাগুলো কপি করে /etc/environment ফাইলে এড করে দিনঃ
GTK_IM_MODULE=fcitx
QT_IM_MODULE=fcitx
XMODIFIERS=@im=fcitxরিস্টার্ট করুন বা লগ আউট করে পুনরায় লগ ইন করুন। এবার https://github.com/OpenBangla/OpenBangla-Keyboard/wiki/Configuring-Environment লিংকে গিয়ে আপনার ডেস্কটপ এনভাইরনমেনন্ট অনুযায়ী ibus এ ওপেনবাংলা কিবোর্ড সেট আপ করে নিন। কেডিই প্লাজমা ডেস্কটপ এনভাইরনমেন্টের ক্ষেত্রে এর পাশাপাশি সেটিংসে গিয়ে Virtual Keyboard লিখে সার্চ করুন এবং সেখানে ibus-wayland সিলেক্ট করে দিন। এরপরেও যদি ব্রাউজার বা লিব্রে অফিসে বাংলা লিখতে সমস্যা হয় তাহলে নিচের লেখাগুলো কপি করে /etc/environment ফাইলে এড করে দিনঃ
GTK_IM_MODULE=ibus
QT_IM_MODULE=ibus
XMODIFIERS=@im=ibusঅনেক সময় ibus ওয়েল্যান্ড সেশানে উপর্যুক্ত এনভাইরনমেন্টাল ভ্যারিয়েবল সেট করলে এরর দেয়, সেক্ষেত্রে অংশটুকু শুধু রিমুভ করে দিলেই আর এরর মেসেজ শো করবে না।GTK_IM_MODULE=ibus
